Posts

Showing posts from November, 2026

Purchase Tablet under Rupees Thirty Thousand in this Festival season 2026

Image
আজকাল অনলাইন ক্লাস করতে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে ট্যাব একটি অতি প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে । বিশেষ করে যারা NEET, JEE এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে এটি একটি অপরিহার্য ডেভাইস হয়ে গেছে । অপরদিকে যারা UG NEET পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইতিমধ্যে ডাক্তারি কোর্সে ভর্তি হয়ে গেছে তাদের জন্যও ট্যাব অত্যন্ত জরুরি কেননা আগামী সারে পাঁচ বছর ডাক্তারি কোর্সের জন্য যেমন অনলাইন কোর্স কেনাটা জরুরি ঠিক তেমনি NEET PG পরীক্ষারও প্রস্তুতি শুরু হয়ে যায় এই সময়ই । মোবাইলের ছোট স্ক্রিনে অনলাইন ক্লাস করতে গিয়ে যেমন মাথা ধরে ঠিক তেমনি ল্যাপটপে ক্লাস করতে গিয়ে ট্যাব এর মতো সুবিধা গুলো পাওয়া যায় না । এবার প্রশ্ন হচ্ছে কোন ট্যাব কিনবেন ? ভালো ট্যাবের দাম যেমন অত্যাধিক বৃদ্ধি পেয়েছে বিগত এক বছরে ঠিক তেমনি সস্তার ট্যাব কিনতে গিয়ে নানা সমস্যায় পড়তে পারেন । তাই দেখতে যে ট্যাব গুলো বাজেটের মধ্যে কিন্তু মিনিমাম সুবিধাগুলো রয়েছে যেমন Ram অন্তত 6 GB বা তার বেশি,   Internal Storage-126 GB বা তার বেশি রয়েছে, অন্তত দুই বছর সফটওয়্যার আপডেট দেবে ইত্যাদি ইত্যাদি । এরকমই কিছু ট্যাবের লিঙ্ক নিচে   দিলাম । ...